Wednesday, 17 January 2024

কাছাকাছি অর্থে ব্যবহৃত ভিন্নার্থক ইংরেজি শব্দ

 

★ Injured and wounded 

খেলতে গিয়ে বা দুর্ঘটনায় কেউ আঘাত প্রাপ্ত হলে injured এবং যুদ্ধে বা সন্ত্রাসী কর্তৃক আঘাত প্রাপ্ত wounded হলে বসে।

★ Cool and cold

আরামদায়ক ঠান্ডা হলে cool এবং কষ্টদায়ক হলে cold হয়।

★ Hot and warm

আরামদায়ক গরম হলে warm, আর কষ্টদায়ক হলে Hot বসবে।

★ Handsome and beautiful

ছেলেদের ক্ষেত্রে Handsome আর মেয়েদের ক্ষেত্রে beautiful হয় ।

★ Low and short

ব্যক্তির ক্ষেত্রে short এবং বস্তুর ক্ষেত্রে low বসে ।

★ Put and keep

অল্প সময়ের জন্য রাখা বোঝালে put এবং দীর্ঘ সময়ের জন্য বুঝালে keep হয়।

★ Sick and ill

অল্প সময়ের জন্য অসুস্থ হলে sick এবং দীর্ঘ সময়ের জন্য হলে ill হবে।

★ Drown and sink

পানিতে প্রাণী ডুবলে drown এবং বস্তু ডুবলে sink হয়।

★ Hope and wish

বাস্তব আশার ক্ষেতে hope and  অবাস্তব আশার ক্ষেত্রে wish হয়।

★ Revenge and Avenge

নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে revenge  এবং  অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে Avenge হয়।

★ Hill and mountain 

ছোট পাহাড় বোঝাতে Hill এবং বড় পাহাড় বোঝাতে mountain বসে।


No comments:

Post a Comment